ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষমা চাওয়ার পর দুবাই যাচ্ছেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

লো-স্কোরিং ম্যাচের পর মিরপুর উইকেটের কঠোর সমালোচনা করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইকেটকে ‘জঘন্য’ বলেছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। এ কারণে তাকে শোকজ করে এবং শুনানিতে ডেকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার সেই শুনানিতে অংশ নেন তামিম। উইকেট নিয়ে করা নিজের মন্তব্যের জন্য বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন এই ক্রিকেটার। তামিমকে ২০১৮ সালের বিপিএল পর্যন্ত সতর্ক করেছে বোর্ড। পাশাপাশি ভবিষ্যতে আরো সতর্ক হয়ে মন্তব্য করতে বলা হয়েছে।

শুনানি শেষে তামিম বলেন, বিপিএলে উইকেট নিয়ে সমালোচনা করার জন্য বিসিবির শুনানিতে ক্ষমা চেয়েছি আমি। দুবাইয়ে টি-টেন লিগ খেলতে যাচ্ছি।

আজ থেকেই পর্দা উঠতে যাচ্ছে প্রথম টি-১০ লিগের। ছয় দলের অংশগ্রহণে আয়োজিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দশ ওভারের এ ক্রিকেট টুর্নামেন্টে পাখতুন্সের জার্সিতে খেলবেন তামিম।

এই দলে আরো আছেন- শহীদ আফ্রিদি (আইকন), ডোয়াইন স্মিথ, ফখর জামান, আহমেদ শেহজাদ, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, আমজাদ জাভেদ, সাকলাইন হায়দার।

টি-টেন লিগে বাংলাদেশের পক্ষে খেলবেন সাকিব আল হাসানও। এরইমধ্যে তিনি ঢাকা ছেড়ে গেছেন। তবে টি-টেন লিগে ডাক পাওয়া আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্ষমা চাওয়ার পর দুবাই যাচ্ছেন তামিম

আপডেট সময় ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭