ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলির সঙ্গে বিয়ে মেনে নিলেন আনুশকার সাবেক প্রেমিকও!

আকাশ বিনোদন ডেস্ক:

বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার বিয়ে হয়েছে গত সোমবার। এরপর শুভেচ্ছা বন্যায় ভাসেন দুই ভুবনের এই দুই তারকা। এমনকি তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলির বিয়ে করতে চেয়ে আলোচনায় আসা নারী ইংলিশ ক্রিকেটার ড্যানিয়েল ওয়েটও। তবে শুভেচ্ছা না জানালেও বিরাট-আনুশকার বিয়ের ছবিতে লাইক দিয়ে গোপনে নব দম্পতিকে স্বাগত জানালেন আনুশকার সাবেক প্রেমিক বলিউড অভিনেতা রণবীর সিং।

এখন আপনার প্রশ্ন হতে পারে, দীর্ঘদিন ধরেই তো বিরাট কোহলির সঙ্গে আনুশকার প্রেমের সম্পর্ক শোনা যায়, তাহলে রণবীর সিং কোথা থেকে এল। ভারতীয় গণমাধ্যমে খবর, ২০১০ সালে আনুশকা ও রণবীর দু’জন প্রথম একসঙ্গে কাজ করেছিলেন মনীশ শর্মা পরিচালিত ‘ব্যান্ড বাজা বারাত’ছবিতে। বলিউড মহলে জোর গুঞ্জন, সেই থেকেই সম্পর্কের সূত্রপাত এবং পরে প্রেম, তারপর বিচ্ছেদও। তবে সম্পর্ক নিয়ে কেউই কোনো দিন মুখ খোলেননি। বিচ্ছেদের পরেও জোয়া আখতারের ‘দিল ধরকনে দো’ (২০১৫) ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা।

এ অবস্থায় সাবেক প্রেমিকার বিয়ের পর আবারও আলোচনায় রণবীর সিং। প্রাক্তন প্রেমিকার বিয়ের খবর পেয়ে কতটা খুশি রণবীর? সে প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও সোশ্যাল মিডিয়ায় বিরাট-আনুশকার বিয়ের ছবিতে লাইক দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছেন রণবীর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোহলির সঙ্গে বিয়ে মেনে নিলেন আনুশকার সাবেক প্রেমিকও!

আপডেট সময় ১২:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭