ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নরসিংদীতে শিশু ধর্ষণের পর পরিবারকে বন্দী

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদী সদর উপজেলায় ১১ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের পর পরিবারের কেউ যেন মামলা করতে না পারে, সে জন্য দুই দিন বাড়িতে সবাইকে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে মেয়েটি অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য বাইরে নিতে দেয়া হয়। আর মেয়েটিকে হাসপাতালে ভর্তির পর নরসিংদী থানায় মামলা করেছেন তার মামা।

শিশুটির মামার অভিযোগ, গত ৮ ডিসেম্বর রাত্র আটটার দিকে তার ভাগ্নি তার মাকে ডাকতে গেলে একই এলাকার স অদ্যাক্ষরের একজন শিশুটিকে ছুরির ভয় দেখিয়ে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে।

মেয়েটি বাড়িতে এসে সব খুলে বলে। পরে অভিযুক্তের বাবা ও এলাকার মুরুব্বিদেরকে বিষয়টি জানানো হলে তারা মেয়েটির পরিবারকে দুই দিন জিম্মি করে রাখে। এর মধ্যে মেয়েটি অসুস্থ হয়ে পরলে কারো কাছে না বলার শর্তে তাকে চিকিৎসার জন্য বাড়ির বাইরে যেতে দেয়া হয়। মেয়েটি বর্তমানে নরসিংসী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোজাফফর হোসেন দৈনিক আকাশকে বলেন, এই মামলার আসামি একজন খারাপ প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নরসিংদীতে শিশু ধর্ষণের পর পরিবারকে বন্দী

আপডেট সময় ০২:৪৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭