ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিখোঁজের ছয়দিন পর যুবকের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নিখোঁজের ছয় দিন পর বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের সরকারি আইনউদ্দিন কলেজের সামনের একটি পুকুর থেকে বুধবার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুরে সরকারি আইন উদ্দিন কলেজের সামনের পুকুর থেকে জনি শেখের অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

নিহত জনি বনমালদিয়া গ্রামের মো. জলিল শেখের পুত্র। তিনি বনমালিদিয়ার বাজার (মেছড়দিয়ার মোড়) সিদ্ধ ডিমের ব্যবসা করতেন। নিহতের বাবা জলিল শেখ জানান, শুক্রবার রাতে নিখোঁজ হয় জনি। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, স্থানীয়রা পুকুরে বস্তাবন্দি লাশ দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ছয়দিন পর যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৩২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭