ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আ.লীগকে ফের আসতে দিলে জনগণকে কবরে ফেলবে: সিপিবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুতের নতুন দাম আগামী ১ জানুয়ারির আগে প্রত্যাহার না করলে তীব্র আন্দোলনের হুমকি দিয়েছেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে স্পষ্ট বলতে চাই, জানুয়ারিতে বিদ্যুতের বিল এক পয়সা বর্ধিত হলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে এই সিদ্ধান্তের জবাব দেয়া হবে। আপনারা (সরকার) রাজি না হলে তীব্র আন্দোলন ছাড়া আমাদের কোনো পথ থাকবে না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সেলিম এসব কথা বলেন। বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে গণতান্ত্রিক বামমোর্চা।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সরকার ইতোমধ্যে আটবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। বিদ্যুতের দাম বাড়ার সাথে হাজারটা জিনিসের দাম সাথে বেড়ে যায়। সুতরাং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে দিলে তারা পরবর্তী সময়ে ১৬ বার দাম বৃদ্ধি করে জনগণকে কবরে নিক্ষিপ্ত করবে।’

সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, ‘আমরা আশা করেছিলাম সরকার ডিসেম্বরের মধ্যেই বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যার করবে। কোনো ধরনের যুক্তি ছাড়াই তারা জনগণের এই পকেট কাটা সিদ্ধান্ত অব্যাহত রেখেছে।’

সমাবেশ শেষে তারা সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মুখে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি বাসদের কেন্দ্রীয় নেতা শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের

আ.লীগকে ফের আসতে দিলে জনগণকে কবরে ফেলবে: সিপিবি

আপডেট সময় ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭