ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন জেলেনস্কি ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী

বিএনপি আসলে আগামী নির্বাচন প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী নির্বাচন প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিএনপি যদি না আসে, তাহলে সেই সুযোগ হাত ছাড়া করবে তারা। তাছাড়া রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় বিএনপি আগামি নির্বাচনে আসতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণের জন্য সাতক্ষীরায় যাওয়ার পথে যশোরের রাজারহাটে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির ভাঙা রেকর্ড বাজতেই থাকে। তারা বলে, গেল রে গেল, গণতন্ত্র গেল। গেল রে গেল, নির্বাচন গেল। আগে বলতো বাংলাদেশ ইন্ডিয়া হয়ে গেল। সেই পুরনো স্লোগান তারা বারবার দিচ্ছে। বিএনপির এবার নির্বাচনে না আসার কোন সুযোগ নেই। নির্বাচনে তাদের আসতেই হবে। যদি তারা রাজনৈতিক অস্তিত্বকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে না চায়, তাহলে নির্বাচনে আসা তাদের জন্য জরুরী। তারা এটাকে পাশ কাটিয়ে যেতে পারে না। কারণ তারা আরও সংকুচিত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির দুর্নীতির কেচ্ছা কাহিনীর থলের বিড়াল মিউ করে বেরিয়ে আসছে। কাতার, সৌদি আরবের দুর্নীতির খবর প্রকাশ হয়েছে। কানাডার আদালত তো রায় দিয়েছে তারা সন্ত্রাসী সংগঠন। তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর দুর্নীতির রায়ও হয়েছে। বাংলাদেশের আদালতেও অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা হয়েছে। এগুলোকে বিএনপি কী অস্বীকার করতে পারে?। কানাডার, সিঙ্গাপুরের আদালতের রায়কে কি তারা অস্বীকার করতে পারে?। শুধু দুর্নীতি না কানাডার বিএনপির এক নেতাকে আশ্রয় দিতে রাজি হয়নি। তারা বলেছে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তাদের আশ্রয় দেওয়া যাবে না। কানাডা কি আমাদের সরকারের আদালত?। নাকি সরকারি হস্তক্ষেপে এই রায় দিয়েছে কানাডা?

মন্ত্রী বলেন, কয়েক দিন আগে একটি পত্রিকায় খবর বেরিয়েছে ঢাকা শহরের কিলার গ্রুপ নিয়ন্ত্রণ করছে বিএনপির সুইডেন প্রবাসী এক নেতা। দুই বছর আগে সুইডেনে পাঠিয়ে দেওয়া ওই নেতা ঢাকা শহরের কিলার নিয়ন্ত্রণ করছে। দেশে খুন গুমের সঙ্গে বিএনপি নেতার ওই কিলিং গ্রুপ জড়িত কি না ঘোরাতর সন্দেহ হচ্ছে আমাদের।

এ সময় আরোও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, যশোর-২ আসনের এমপি মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

বিএনপি আসলে আগামী নির্বাচন প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: কাদের

আপডেট সময় ০৩:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭