ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিচার বিভাগের স্বাধীনতা আবার প্রশাসনের হাতে চলে গেছে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের বিচার বিভাগকে প্রশাসনের প্রভাবমুক্ত করা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা প্রচুর আন্দোলন করেছি। এ নিয়ে আইন পাস হয়েছে। কিন্তু সেই বিচার বিভাগের স্বাধীনতা আবারও প্রশাসনের হাতে চলে গেল। কোনোভাবেই এটাকে মুক্ত করা গেল না।’

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েটস প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

ফখরুল দাবি করেন, বিচার বিভাগকে মুক্ত করতে গিয়ে সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতির পদ হারিয়েছেন এবং দেশত্যাগে বাধ্য হয়েছেন।

গণতন্ত্র ও নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের সব সত্যকে ফিরিয়ে আনতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন এই একটি পথই আছে। কারণ আমরা প্রতিবাদ করতে গেলেই মামলা দিয়ে দাবিয়ে রাখা হয়। এই যে আমরা নির্বাচন (রংপুর সিটি করপোরেশন) করছি, এর ফল কী হবে? এর ফল শূন্য।’

রেজিস্টার্ড গ্রাজুয়েটস প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণতন্ত্র, মুক্তচিন্তা ও অধিকার রক্ষার আন্দোলন আসতে হবে। এই নির্বাচনকে সিনেট নির্বাচন হিসেবে না নিয়ে গণতন্ত্রের মুক্তির আন্দোলন হিসেবে নিতে হবে।’

অনুষ্ঠানে জাতীয়তাবাদী পরিষদের প্যানেল প্রার্থী ছাড়াও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারণাস্ত্র নয়, কূটনীতিই হোক সংঘাতের পথ: জাতিসংঘে তারেক রহমান

বিচার বিভাগের স্বাধীনতা আবার প্রশাসনের হাতে চলে গেছে: ফখরুল

আপডেট সময় ০৩:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭