ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অর্থকষ্টের কারণে কাজের খোঁজে অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক:

জয়া ভট্টাচার্য। নামটা নেটদুনিয়ায় একটু খুঁজলেই মিলবে একগুচ্ছ সিরিয়ালের নাম। মিলবে একাধিক সিনেমার নাম। যাতে ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই ছিলেন ৪৬ বছরের ভারতীয় বাঙালি এই অভিনেত্রী। একসময় স্মৃতি ইরানির সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করেছিলেন ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’র মতো জনপ্রিয় সিরিয়ালে। খুব একটা বেশি দিনের কাহিনী নয় তা। পায়েলের চরিত্রকে ভোলার মতো তো নয়ই।

কিন্তু সময়ের ফের সুখের স্মৃতিকে বেশিদিন আগলে রাখে না। জয়ার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। একসময় হিন্দি টেলিভিশনে চুটিয়ে অভিনয় করা জয়া আজ ভুগছেন অর্থাভাবে। মাথার উপরে ছাদটুকুও বলতে গেলে নেই তার।

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে জয়া জানান, বহুদিন ধরেই হাতে কাজ নেই তার। এদিকে গত ২৬ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি তার অসুস্থ মা। চিকিৎসা করাতে অনেক অর্থ ব্যয় হচ্ছে। গোদের উপর বিষফোড়া হয়েছে বাড়ি তৈরির চুক্তি। যাতে কয়েক মাস আগেই সই করে ফেলেছেন। সে কাজও মাঝপথে আটকে। ফলে থাকার জায়গাও নেই। অগত্যা এক রাখি ভাইয়ের বাড়িতে আশ্রিতা হয়ে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় কাজ না পেলে কী করবেন, কোথা থেকে টাকা জোগাড় করবেন? প্রশ্নের কোনও উত্তর পাচ্ছেন না জয়া।

শেষবার জয়াকে দেখা গিয়েছিল কালার্স চ্যানেলের ‘থপকি প্যায়ার কি’ সিরিয়ালে। বসুন্ধরার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জুলাই মাসেই সিরিয়ালটি শেষ হয়ে যায়। তারপর থেকে হাতে আর কোনও কাজ নেই জয়ার। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাঁর রয়েছে। কিন্তু বিশ্বাস করার মতো কেউ নেই। তবে সারা জীবন একা লড়েছেন। এবারও তেমনটাই করবেন বলে জানিয়েছেন জয়া। হার তিনি কখনই মানবেন না। শেষ পর্যন্ত লড়ে যাবেন। তবে এর জন্য কাজ প্রয়োজন। আর তা খুবই দরকারি বলেই বেসরকারি সংবাদমাধ্যমকে জানান এই অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অর্থকষ্টের কারণে কাজের খোঁজে অভিনেত্রী

আপডেট সময় ১০:৫৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭