ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কংগ্রেস সভাপতি হলেন রাহুল গান্ধি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রত্যাশামতোই ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের নতুন সভাপতি পদে নির্বাচিত হলেন রাহুল গান্ধি। সর্বসম্মতিক্রমেই কংগ্রেসের সভাপতি হলেন তিনি। ফলে ১৯ বছর পর গুজরাট নির্বাচনের মধ্যেই নতুন সভাপতি পেল দল। সোমবার ছিল কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনে নাম প্রত্যাহারের শেষ দিন। একমাত্র রাহুল গান্ধিই সভাপতি পদে মনোনয়ন পেশ করেছিলেন। সে জন্যই এ দিন কংগ্রেসের নির্বাচনী কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল রাহুল গান্ধির জয়ের কথা।

১৯ বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনিয়া গান্ধিই দলের সভাপতি হিসেবে কাজ চালাচ্ছিলেন। কিন্তু গুজরাট নির্বাচনের আগে রাহুলের রাজনৈতিক ওজন আরও বাড়াতে চেয়েছিল কংগ্রেস। দলের সভাপতি পদে রাহুলের অভিষেকের পথ চওড়া করতে গত মাসেই ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠক ডেকেছিলেন সোনিয়া গান্ধি।

সভাপতি পদের নির্বাচনের জন্য গত ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ছিল ৪ ডিসেম্বর। কিন্তু রাহুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ছিল আজ সোমবার। পূর্ব ঘোষণা ছিল, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সোমবার বিকাল ৪টায়। কিন্তু আর কেউ প্রার্থী না হওয়ায় এ দিন সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করল এআইসিসি। কংগ্রেস সূত্রে খবর, আগামী ১৬ তারিখ সভাপতি হিসেবে দায়িত্বভার নেবেন তিনি।

সোনিয়া গান্ধি কংগ্রেসের সদস্য হওয়ার পরের বছর, অর্থাৎ ১৯৯৮-এর এপ্রিলে সীতারাম কেশরীকে সরিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটি তাকে সভাপতি মনোনীত করে। তারপর থেকে তিনিই দলের সভাপতি। মাঝে ২০০০ সালে সভাপতি পদের জন্য কংগ্রেসে একবারই নির্বাচন হয়। সে বার সোনিয়া গান্ধির বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন জীতেন্দ্র প্রসাদ।

কিন্তু জীতেন্দ্র প্রসাদকে হারিয়ে ফের সভাপতি পদে নির্বাচিত হন সোনিয়া। তারপর থেকে এখনও পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদেই ছিলেন সোনিয়া। এ বার সেই জায়গায় এলেন রাহুল গান্ধি। ২০১৩ সালে দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রাহুল। এ বার পদোন্নতি হলো ৪৭ বছর বয়সী রাহুল গান্ধির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কংগ্রেস সভাপতি হলেন রাহুল গান্ধি

আপডেট সময় ১২:০০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭