ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জনগণকে বিভ্রান্ত না করে জিয়া পরিবারের সম্পদের প্রমাণ দিন: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

জনগণকে বিভ্রান্ত করতে সরকার বিদেশে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সম্পদের মিথ্যা সংবাদ প্রচার করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের নামে যে সম্পত্তির কথা বলা হচ্ছে এর কোনো অস্তিত্ব নেই বলেও দাবি করেন তিনি। এ ব্যাপারে সরকারের কাছে প্রমাণ দাবি করেন বিএনপি মহাসচিব।

সোমবার এক কর্মসূচি ফখরুল এই দাবি করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সকালে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে বিএনপির মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে গরিব ও দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন মির্জা ফখরুল। সৌদি আরবসহ ১২টি দেশে জিয়া পরিবার ১২ বিলিয়ন ডলার পাচার করেছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিষয়টি তদন্ত করছে দুদক। প্রমাণ পেলে বিচারের আওতায় আনা হবে।’

ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার এক কর্মসূচিতে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সারা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেছি, এ ধরনের কোনো কিছুর কোনো ভিত্তি নেই। এমনকি যে প্রোপার্টির কথা বলা হয়েছে, সেই প্রোপার্টিগুলোরও কোনো অস্তিত্ব নেই।’

রবিবার ওবায়দুল কাদের বলেন, ‘সৌদি আরবে খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের দুর্নীতির খবর বেরিয়ে গেছে, আর সেটা নিয়ে তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। কী করে এই দায় এড়াবে? এই দলের দুর্নীতির ইতিহাস সবাই জানে। দুর্নীতির দুর্গন্ধ আবারও ছড়িয়ে পড়েছে। যতই ময়লা নিয়ে ঘাঁটাঘাটি করবেন ততই দুর্গন্ধ বাড়বে। ফান্দে পড়ে বগা কান্দে।’

কাদেরের এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো পরিষ্কারভাবে বলেছি, তারা (সরকার) প্রমাণ করুক।’ এসময় মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি শামসুল হুদা, মোহাম্মদ মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারণাস্ত্র নয়, কূটনীতিই হোক সংঘাতের পথ: জাতিসংঘে তারেক রহমান

জনগণকে বিভ্রান্ত না করে জিয়া পরিবারের সম্পদের প্রমাণ দিন: ফখরুল

আপডেট সময় ১১:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭