ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট

অাকাশ জাতীয় ডেস্ক:

অধস্তন আদালতের বিচারকদের বহুল প্রতীক্ষিত শৃঙ্খলা ও আচরণবিধির গেজেট প্রকাশ করেছে সরকার। সোমবার বিকালে গেজেটটি প্রকাশ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হকের সহকারী একান্ত সচিব মো. রাশেদুল কাউসার ভূইয়া জীবন।

এর আগে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শৃঙ্খলাবিধির প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। সেটি এখন বিজি প্রেসে ছাপা হচ্ছে। একইসঙ্গে গেজেটের কপিও হাতে পাওয়া যাবে।’

প্রসঙ্গত, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা ও আচরণবিধির গেজেট প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে দফায় দফায় সময় নিয়েছিল সরকার। এনিয়ে উচ্চ আদালত ও সরকারের মধ্যে এক ধরনের টানাপোড়েনেরও সৃষ্টি হয়েছিল। গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দেয় আপিল বিভাগ। এরপর বিধিমালা প্রণয়নে দফায় দফায় সময় চায় সরকার।

সরকারপক্ষ থেকে বারবার সময় চাওয়ার বিষয়টি বিচার বিভাগকে জিম্মি করে রাখার মতো বলে মন্তব্য করে আপিল বিভাগ। গত ১৪ মার্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের শুনানিকালে এ মন্তব্য করেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর আলোচিত মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট

আপডেট সময় ১০:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭