ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বড় দল বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছে সরকারের নেই: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বড় দল হওয়ায় তাদের বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছে সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে ওবায়দুল এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবিলা করতে হবে। কিন্তু তারেকের কোনোটাই নেই। মামলার ভয়ে পালিয়ে না গিয়ে সেটি জনগণের ওপর ছেড়ে দেয়া উচিত। মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করা উচিত।’

নির্বাচনে সবার জন্য সমান ক্ষেত্র তৈরির বিষয়ে কাদের বলেন, ‘আমরাও চাই সবাই নির্বাচনে আসুক। কিন্তু যারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, তাদের মুখের বিষে নির্বাচনের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘রাজনীতিতে আক্রমণ থাকবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বড় দল বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছে সরকারের নেই: কাদের

আপডেট সময় ০২:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭