ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাথুরুসিংহের কোচের দায়িত্ব ছাড়ার ‘রহস্য’ ফাঁস!

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফরে ভরাডুবির পর কোনো কারণ না দেখিয়েই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ ছাড়েন চন্ডিকা হাথুরুসিংহে। এরইমধ্যে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্বও নিয়েছেন। বিসিবির সাথে বিদায়ী সাক্ষাৎকার করতে শনিবার ঢাকায় আসেন তিনি।

হাথুরুসিংহে কেন দায়িত্ব ছেড়েছেন সে বিষয়ে ধোঁয়াশায় ছিল বিসিবি। এ নিয়ে স্পষ্ট করে কিছু তারা জানাতে পারেনি আগে। শনিবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দক্ষিণ আফ্রিকা সফরটা নিয়ে প্রথম থেকেই হাথুরুসিংহের একটা অসন্তুষ্টি ছিল। এখানে খেলোয়াড়দের মানসিকতা নিয়েও তার সমস্যা ছিল। উদাহরণ হিসেবে, সাকিব টেস্ট খেলতে যাবে না এটাও সে মেনে নিতে পারেনি। তার কথা, সাকিব কেন খেলবে না? এমন গুরুত্বপূর্ণ একটা সফরে এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেন দেশের হয়ে খেলবে না!

বিসিবি প্রধান আরও জানান, দক্ষিণ আফ্রিকায় আরো কিছু ঘটনা ঘটেছিল। পাশাপাশি সফরে আমাদের পুরো খেলা, পারফরম্যান্স, মানসিকতা নিয়ে হাথুরুসিংহে অত্যন্ত হতাশ। সে কখনো চিন্তাই করতে পারে না বাংলাদেশ এ ধরনের একটা খেলা খেলতে পারে।

তার ভাবনাতেই ছিল না।

অনুরোধ করে ফেরানো যেত না- এমন প্রশ্নের উত্তরে পাপন বলেন, সিদ্ধান্ত যেহেতু ও নিয়ে ফেলেছে তার মানে এই দলের প্রতি তার আগের মতো কোনো ফিলিংস নাই। যার ফিলিংস নেই তাকে আমরা সাধতে যাব কেন?

উল্লেখ্য, ২০১৪ সাল দু’বছর মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালে আবারও তার মেয়াদ বাড়িয়ে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের কোচের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। তবে নির্দিষ্ট সময়ের আগেই নিজের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন তিনি। এরপর গত ৮ ডিসেম্বর নিজ দেশ শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাথুরুসিংহের কোচের দায়িত্ব ছাড়ার ‘রহস্য’ ফাঁস!

আপডেট সময় ১১:৫২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭