ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বলিউডের ব্যয়বহুল ৫টি বিবাহ বিচ্ছেদ

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডে নায়ক-নায়িকাদের মধ্যে প্রেম, ভালবাসা ও বিয়ে খুবই স্বাভাবিক ঘটনা। তবে তাদের সম্পর্ক গড়তে যেমন সময় নেয় না ঠিক তেমনি সম্পর্ক ভাঙতেও সময় লাগে না। তবে বিচ্ছেদের পর বড় অঙ্কের ক্ষতিপূরণ গুণতে হয়েছে অভিনেতাদের। চলুন জেনে নিই আলোচিত ও ব্যয়বহুল পাঁচটি বিবাহ বিচ্ছেদ সম্পর্কে-

১. হৃত্বিক রোশন ও সুজান খান:

১৩তম বিবাহবার্ষিকীর আগেই সুজানের থেকে আলাদা হওয়ার কথা শুনিয়ে সকলকে চমকে দিয়েছিলেন হৃত্বিক। ২০০০ সালে বিয়ের পর তা শেষ হয় ২০১৪ সালে। ১৪ বছরের বিবাহিত জীবন শেষ করার আসল কারণ জানা না গেলেও তারা যে এখনও পরস্পরের বন্ধু রয়েছেন তা স্বীকার করেন দু’জনই। তবে বিবাহ বিচ্ছেদের পর সুজানের ভরণ পোষণের জন্য হৃত্বিককে ৪০০ কোটি রুপি দিতে হয়। যদিও পরবর্তীতে হত্বিক এসব খবরকে কেবল গুজব বলেই উড়িয়ে দেন।

২. আমির খান ও রীনা দত্ত:

প্রথম স্ত্রী রীনার সঙ্গে আমিরের বিয়ে হয় ১৯৮৬ সালে। আমিরের বয়স তখন মাত্র ২১ বছর। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন রীনাকে।

সঙ্গে ছিলেন কয়েক জন বন্ধু। তাদের ১৬ বছরের সংসার ভেঙে যায় ২০০২ সালে। ডিভোর্সের মামলা দায়ের করার পর ৫০ কোটির ভরণ পোষণ চেয়েছিলেন রীনা। তবে শেষ পর্যন্ত ঠিক কত টাকায় রফা হয়েছিল তা জানাতে চায়নি কোনো পক্ষই।

৩. সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই:

বিবাহিত থাকাকালীন সময়ে দু’জনই জড়িয়ে পড়েছিলেন পরকীয়ায়। সঞ্জয়ের সঙ্গে নাম জড়িয়েছে মান্যতার। অন্য দিকে, টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে প্রেম চলছিল রিয়ার। ১৯৯৮ সালে বিয়ের পর থেকেই তাদের নিয়ে নানা রসালো কাহিনিতে ট্যাবলয়েডের পাতা ভরে গিয়েছিল। ২০০২ সালে ডিভোর্সের সময় ৮ কোটি রুপি ভরণ পোষণ পান রিয়া।

৪. কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর:

১৩ বছরের দাম্পত্য জীবন যে এমন তিক্ততার মধ্যে শেষ হবে তা কে জানতো! শিল্পপতি সঞ্জয়ের সাথে ২০০৩ সালে বিয়ে হয় কারিশমার। দু-তরফের দোষারোপের পালা গড়ায় আদালত পর্যন্ত। শেষমেশ গত বছরের জুনে তাদের ডিভোর্স হয়। সঞ্জয়ের একটি বাড়ি ছাড়াও ১৪ কোটি রুপির বন্ড পান কারিশমা। তার বদলে ছেলেমেয়ের সঙ্গে ছুটি কাটানোর সুযোগ পান সঞ্জয়।

৫. সাইফ আলী খান ও অমৃতা সিংহ:

অমৃতাকে প্রথম দেখার পর তাকে ফোন করে ডিনারের প্রস্তাবটা দিয়েছিলেন সাইফ। কিন্তু তাতে না বলে দেন অমৃতা। জেদ করেই তার বাড়িতে চলে গিয়েছিলেন সাইফ। ডিনার সেরে আর নিজের বাড়ি ফেরেননি তিনি। নব্বইয়ের দশকে তাদের লিভ-টুগেদারের সেই শুরু। এরপর বিয়ে। ১৩ বছরের ছোট সাইফের সঙ্গে অমৃতার ঘর করা ১২ বছরের। সেই সম্পর্ক শেষ হয় ২০০৪ সালে। ডিভোর্সের সময় ৭ কোটি রুপি ভরণ পোষণ নিয়েছিলেন অমৃতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বলিউডের ব্যয়বহুল ৫টি বিবাহ বিচ্ছেদ

আপডেট সময় ১১:৩৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭