ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মাঠ ছেড়ে পালাবেন না : বিএনপিকে নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে। নির্বাচনে আসেন। এবার যদি নির্বাচনে না আসেন তাহলে আমও যাবে ছালাও যাবে। খেলা হবে মাঠে। মাঠ ছেড়ে পালাবেন না। মাঠের বাহিরে যাবেন না। হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অগ্রণী ব্যাংকের কর্মচারী সংসদের কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে ১৪ দলের মুখপাত্র বলেন, আন্দোলনের ভয় দেখাবেন না। আন্দোলন কীভাবে করতে হয় আমরা জানি। আন্দোলন আমরাও করেছি। অনেক মার খেয়েছি। কিন্তু সরে যাইনি। আপনারা সরে গেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, প্রতিদিনই কথা বলেন। আর প্রতিদিনই মিথ্যা বলেন। প্রধানমন্ত্রী তথ্য প্রমাণ নিয়েই বলেছেন। তথ্য না নিয়ে কোনো কথা প্রধানমন্ত্রী বলেননি। আপনাদের মাপ চাইতে হবে জনগণের কাছে। আমরা কেন মাপ চাইবো?

বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার ন্যায়বিচার প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, তিনি (খালেদা জিয়া) আজ ন্যায় বিচারে কথা বলেন। বঙ্গবন্ধু হত্যাকারীদের ক্ষমতায় বসিয়েছিল। তিনি আবার ন্যায়বিচারের কথা বলেন। কেন বলেন ন্যায়বিচারের কথা?

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সবার প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচন বাঙালির অস্তিত্ব রক্ষার নির্বাচন। বাঙালিরা যদি ভুল করে তাহলে দেশে আবার জঙ্গিবাদ, হাওয়া ভবনে দুর্নীতি শুরু হবে। হায়েনার দল ক্ষমতায় আসলে সব শেষ করে দিবে। তাই আগামী নির্বাচনে জয়ের বিকল্প নেই।

সংগঠনের সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাঠ ছেড়ে পালাবেন না : বিএনপিকে নাসিম

আপডেট সময় ১২:৩৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭