ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রাজনীতির খলনায়িকা খালেদা: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দুনিয়ার সব খুনিদের প্রাতিষ্ঠানিক আস্তানা হচ্ছে বিএনপি। খুনি ও লুটেরাদের সিন্ডিকেটের আস্তানা এই বিএনপি হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা। বিএনপি রাজনীতির বিষফোঁড়া।’ শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও নবীন বরণ উপলক্ষে অভিভাবক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ৭৫’র পরে জেনারেল জিয়া রাজনীতির খলনায়ক আর এখন তার স্ত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে খলনায়িকা। পিঠে দুর্নীতির ছাপ আর হাতে রক্তের দাগ নিয়ে বড় গলায় কথা বলা উচিত নয়।

তিনি বলেন, মাফ চাইব আমরা না, মাফ যদি চাইতে হয় তবে চুরি, মানুষ খুন করা আর চক্রান্তের জন্য খালেদা জিয়া মাফ চাইবে। এছাড়াও অস্বাভাবিক ভূতের সরকারের প্রস্তাব দেওয়ার জন্যও তাকে জাতীর কাছে মাফ চাইতে হবে।

জাসদ সভাপতি বলেন, মুসলিমলীগ যেমন ইসলামের দল ছিল না তেমনই বিএনপিও গণতন্ত্রের দল নয়। বাংলাদেশে এই বিএনপি এবং বেগম খালেদা জিয়া যতদিন সক্রিয় থাকবে ততদিন বাংলাদেশে চক্রান্তের রাজনীতিও সক্রিয় থাকবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ভোট হবে, আর যারা সংবিধানের ভেতরে থাকে তাদের কবর হয় না। যারা বাইরে থাকবে তাদের কবর হবে।

ভেড়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল বারী’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজনীতির খলনায়িকা খালেদা: ইনু

আপডেট সময় ১২:৩৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭