ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

অন্তর্জালে এবার অচেনা এভ্রিল! (ভিডিও)

আকাশ বিনোদন ডেস্ক:

জান্নাতুল নাঈম এভ্রিল পরিচিত দেশের হাইস্পিড ‘লেডি বাইক রাইডার’ হিসেবে। মোটরসাইকেল প্রেমীদের অনেকের কাছেই তিনি আইডল! তবে এখন তিনি সারাদেশে পরিচিত বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতায় নাম লিখিয়ে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার বিজয় মুকুট মাথায় উঠলেও বাল্যবিয়ের অভিযোগে সেটি নামিয়ে নিতে হলো তাকে। এরপর প্রায় চুপ হয়ে যান এভ্রিল।
তবে সেই বিতর্ক শেষে ৭ ডিসেম্বর রাতে নতুন এভ্রিলকে খুঁজে পাওয়া গেছে অন্তর্জালে।

যেখানে চেনা এভ্রিলকে একেবারে নতুন আবহে আবিষ্কার করা গেছে। বিশ্ব সুন্দরী মঞ্চের এভ্রিল কিংবা বাইকার এভ্রিল- কেউ নেই সেখানে, বরং গ্রামের এক প্রাণোচ্ছল তরুণীকে পাওয়া গেছে ‘রূপালি আাঁচল’ নামের এই মিউজিক্যাল ফিল্মে।
কণ্ঠশিল্পী ঐশীর গাওয়া ‘রূপালি আঁচল’ গানটিকে সূত্র ধরে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। প্রদীপ সাহার কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। অন্যদিকে এতে মডেল হিসেবে এভ্রিলের সঙ্গে জুটি বেঁধেছেন রকিব।

আর এটি অন্তর্জালে প্রকাশ পেয়েছে সিএমভি’র ব্যানারে।
কাজটি প্রসঙ্গে এভ্রিল বলেন, ‘কাজটি করে ভালো লেগেছে। প্রকাশের পর থেকে খুব সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। তাছাড়া গানটি যেমন সুন্দর তেমনি গল্পের প্রেক্ষাপটও প্রেমময় আবেগের। যে আবেগ আমরা সবাই মনে মনে ধারণ করি। এটা প্রিয়জনের জন্য অপেক্ষার আবেগ। আশা করছি সবার ভালো লাগবে। ’
অন্যদিকে গানটির কণ্ঠশিল্পী ঐশী বলেন, ‘‘এই গানটি আমার ‘হাওয়া’ অ্যালবামের। আমি সাধারণত যে ধরনের গান করি এটি তার চেয়ে বেশ আলাদা। আর ফিল্মের গল্পটিও বেশ রোমান্টিক। আশা করছি সবার ভালো লাগবে। ’
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও মিউজিক্যাল ফিল্মটি দেখা যাবে বাংলাফ্লিক্স-এ। এছাড়া গানটির অডিও শোনা যাবে বাংলালিংক ভাইব, জিপি মিউজিক, রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিকসহ অনলাইনের বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে।

‘রূপালি আঁচল’ উপভোগ করা যাবে এই লিংকে:

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

অন্তর্জালে এবার অচেনা এভ্রিল! (ভিডিও)

আপডেট সময় ১২:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭