ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জীবনের মূল্য ৩৫ টাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

মাত্র ৩৫ টাকার জন্য নিহত হয়েছেন বাগেরহাটের এক চা বিক্রেতা। পাওনা টাকা দাবি করায় টাকার বদলে বাঁশের আঘাত জুটেছে তার কপালে। ঘটনাটি ঘটেছে জেলার ফকিরহাট উপজেলার সিংগাতি গ্রামে। জানা গেছে, বৃহস্পতিবার পাওনা ৩৫ টাকা চাওয়া‌কে কেন্দ্র ক‌রে সিংগাতি গ্রামের তাজউদ্দিন মোড়ল ও সজল শেখের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সজল শেখ বাঁশ দিয়ে তাজউদ্দিনের মাথায় আঘাত করেন।

এরপর তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিংগাতি মোড়ে চা বিক্রেতা তাজউদ্দিন মোড়ল একই গ্রামের সজল শেখের কাছে পাওনা ৩৫ টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সজল শেখ বাঁশ দিয়ে তাজউদ্দিনের মাথায় জো‌রে আঘাত করেন। পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনের মূল্য ৩৫ টাকা

আপডেট সময় ০৩:৪২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭