ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রী পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধশালী দেশ গড়ে তুলছেন: দীপু মনি

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা দমিয়ে রাখতে ২০ বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে স্বাধীনতাবিরোধী চক্র। বাংলার মানুষের ভালোবাসায় তা সফল হয়নি। প্রধানমন্ত্রী পরবর্তী প্রজন্মের জন্য উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।

শুক্রবার বিকালে চাঁদপুর শত্রুমুক্ত দিবস ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মেলা মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশ যখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তখন স্বাধীনতাবিরোধী চক্ররা তা বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। আমাদের দেশ স্বাধীন হলেও এসব অশুভ শক্তির বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল আন্দোলন সংগ্রামে চাঁদপুরের অবদান রয়েছে। আমরা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয়মেলা নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস স্মরণ করিয়ে দেবে যুগ যুগ ধরে। কোন অপশক্তি এ মেলা বন্ধ করতে পারবে না। মেলা বন্ধ করার জন্য অনেক আগাছা-পরগাছা চেষ্টা করেছে। এসব আগাছা উৎপাটন করে এগিয়ে যেতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে।

চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার ও মেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এম.এ. ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান ও সদস্য সচিব হারুন আল রশিদ।

আলোচনা পূর্বে মুক্তিযুদ্ধের ভাস্কর্য শহরের অঙ্গীকার পাদদেশে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ডা. দীপু মনি এমপিসহ অতিথিবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধশালী দেশ গড়ে তুলছেন: দীপু মনি

আপডেট সময় ০২:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭