ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বেনাপোলে ২৬টি সোনার বারসহ দুই চোরাকারবারি আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ২৬টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোনার বারগুলো পাচারকারীদের দেহে বিশেষ কায়দায় রাখা ছিল। আটকরা হলেন ইমরান হোসেন ও বিল্লাল হোসেন। তাদের বাড়ি বেনাপোলের পুটখালি সীমান্তের বালুন্ডা গ্রামে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন ও বিল্লাল হোসেনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে চার কেজি ওজনের ২৬টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা এসব সোনার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা বলে বিজিবি জানান। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বেনাপোলে ২৬টি সোনার বারসহ দুই চোরাকারবারি আটক

আপডেট সময় ০৫:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭