ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

আ.লীগ আবার ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে যাবে: এলজিআরডি মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে পড়বে। দেশ ও উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে।’

শুক্রবার দুপুরে ফরিদপুরের কবি জসীমউদদীন হলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে ২০১৮ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন। এই সময়ে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে জনগণের এই সমর্থন আমাদের ধরে রাখতে হবে।’

জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে চারজন শিক্ষক-শিক্ষিকা, ১৮৪ জন মেধাবী শিক্ষার্থী ও ১২টি প্রতিষ্ঠানকে শিক্ষা অনুদান দেয়া হয়। এছাড়া ২০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণের টিন বিতরণ করা হয়। জেলা পরিষদের পক্ষ থেকে ৭৪টি ধর্মীয় প্রতিষ্ঠানকে অনুদানের চেক এবং ১৩টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

আ.লীগ আবার ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে যাবে: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় ০২:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭