ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

কে এই অপু বিশ্বাসের কথিত বয়ফ্রেন্ড?

আকাশ বিনোদন ডেস্ক:

নয় বছরের সংসার ভাঙার পেছনে মূল দুইটি কারণ দেখিয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেতা শাকিব খান। তার মধ্যে একটি হলো তার স্ত্রী অপু বিশ্বাস তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে ঘরে তালাবন্দী করে কলকাতায় ঘুরতে গেছেন। সঙ্গে ছিল তার বয়ফ্রেন্ড। কিন্তু কে এই বয়ফ্রেন্ড- তার বিষয়ে শাকিব ডিভোর্স নোটিশে কিছু বলেননি।

এ কথিত বয়ফ্রেন্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে।  রীতিমতো অনুসন্ধানে নেমে পড়েছেন অনেকে। চেষ্টা করছেন নেপথ্যের গল্প তুলে আনতে। এমনকি বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানের পরোক্ষ বরাত দিয়ে এটাও বলা হচ্ছে অপুর সেই বয়ফ্রেন্ড নাকি ঢালিউডেরই অভিনেতা। অপুর বাসায় তার নিয়মিত যাতায়াত। নিকেতনে নিজের বাসার আশপাশে সেই কথিত প্রেমিককে ফ্ল্যাট খুঁজে দেয়ার চেষ্টা করেছেন অপু। নিজের বাসার ম্যানেজারকে সেই দায়িত্বও নাকি দিয়েছেন তিনি।

সংসার-সন্তানের কথা জনসম্মুখে প্রকাশ করে দেয়ায় একবার শাকিব বলেছিলেন, একজন উঠতি নায়কের সঙ্গে অশ্লীল অবস্থায় অপুকে হাতেনাতে ধরেছিলেন তিনি। অনেকেই বলছেন, শাকিব ইঙ্গিত করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর দিকে। তার সঙ্গে অপু ‘কাঙাল’ ও ‘কানাগলি’ নামের দুইটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি থেকে বের হয়ে আসেন অপু। এর আগে দীর্ঘ অবসর ভেঙে বাপ্পীর সঙ্গে ঝমকালো সাজে দূর্গা পূজার ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস।

ডিভোর্স নোটিশ দেয়ার আগেও অপু-বাপ্পির প্রেম নিয়ে খবর রটেছে। এসব অবশ্য একেবারেই অস্বীকার করেছেন বাপ্পী। গণমাধ্যমে তিনি বলেছেন, দিদি ও আমাকে জড়িয়ে একটা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইসব কথা রটাচ্ছেন। যেটা একেবারে ভিত্তিহীন। তাকে আমি সবসময় ‘অপু দি’ বলে ডাকি। তিনি আমার বোনের মতো। তিনিও আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন। তার সঙ্গে প্রেম কীভাবে সম্ভব? এসব শুনে আমি খুব বিব্রত। প্রথম কথা তিনি আমার সিনিয়র অভিনেতার স্ত্রী, দ্বিতীয়ত অপু বিশ্বাস নিজেও আমার সিনিয়র।

নিকেতনে বাসা খোঁজার বিষয়ে শীর্ষস্থানীয় একটি অনলাইন পোর্টালকে বাপ্পী বলেন, এক অনুষ্ঠান শেষে অপু দি’র বাসার নিচে তার সঙ্গে দেখা হয়। সেখানে আরও অনেকেই ছিলেন সেদিন। উপস্থিত ছিলেন অপু দি’র বাসার ম্যানেজারও। কথায় কথায় তিনিই আমাকে বলছিলেন যে অপু দিসহ অনেকের বাসা তিনি ঠিক করে দিয়েছেন। তার কাছে আরও বেশ কিছু ভালো ফ্ল্যাটের সন্ধান আছে নিকেতন, নিকুঞ্জ ও বারিধারাতে। আমি তাই ‍শুনে বলেছিলাম আমাকে যেন ২৫০০ স্কয়ার ফিটের একটি বাসা খুঁজে দেন তিনি। পরিবারের সবাইকে নিয়ে এক ফ্ল্যাটে উঠতে চাই। সিম্পল একটি আলোচনাকে এভাবে নোংরামি মিশিয়ে ছড়ানো হলো। অবাক না হয়ে পারি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

কে এই অপু বিশ্বাসের কথিত বয়ফ্রেন্ড?

আপডেট সময় ০৫:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭