ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

বিজয়ের মাস ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায় আ’ লীগ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিজয়ের মাস ডিসেম্বরেই আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নাই, পরিকল্পনাও নাই। আমি বলেছি- একমাস পর নির্বাচন হলেও আমরা প্রস্তুত। এটা শুধু তাই নয়, একমাস, তিনমাস ছয়মাস যখনই নির্বাচন হয়, তখনই আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছি। তবে আমরা চাই বিজয়ের মাস ডিসেম্বরে জাতীয় নির্বাচন হোক। বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা অনেক আগে থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছি। এরই মধ্যে আমরা জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রার্থীর খসড়া তালিকা তৈরি করে ফেলেছি। নির্বাচন কমিশন (ইসি) যখনই নির্বাচন দেবে, আমরা তখনই নির্বাচনের জন্য প্রস্তুত আছি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ম অনুযায়ীই হবে। এ নিয়ে কারও পক্ষে-বিপক্ষে কাজ করার কিছু নেই। মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকারের নির্বাচন আইন আছে। কমিশন সে আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন করবে। এর বাধ্যবাধকতা রয়েছে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বলছে একটা লোক মারা যাওয়ার পরপরই নির্বাচন করছে সরকার। নির্বাচন তো হতে হবে। তারা (বিএনপি) হয়তো প্রস্তুত নয়। গত ৫ জানুয়ারির নির্বাচনেও তারা আসেনি, নির্বাচন তো থেমে থাকেনি, থাকবেও না।

ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আমরা চমকের কথা ভাবছি না। আমরা উইনিবল (জয় হওয়ার যোগ্য) প্রার্থীর কথা ভাবছি। এর মধ্যে রাজনৈতিক নেতা ও আওয়ামী মনোভাবাসম্পন্ন ও বঙ্গবন্ধুর আদর্শের লোক কিন্তু নেতা নয়-এমন কয়েকজনকে নিয়েও আমরা চিন্তা করছি। চূড়ান্ত না হলে কিছু বলা যাবে না। ‘সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ যিনি বাস্তবায়ন করতে পারবেন-এমন প্রার্থীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

বিজয়ের মাস ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায় আ’ লীগ: কাদের

আপডেট সময় ০২:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭