ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়র পদে নির্বাচন নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল

আকাশ বিনোদন ডেস্ক:

ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ঢাকা উত্তরে মেয়র পদে অনন্ত জলিল নির্বাচন করতে চান বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। গত দুই/তিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটা নিয়ে বেশ চর্চা হয়েছে। যদিও বিষয়টা নিয়ে পরে তিনি কিছুই বলেননি। অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল।

 মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে নিজের অবস্থান স্পষ্ট করেন বাংলা সিনেমার এই অভিনেতা। একই সঙ্গে নির্বাচনে আসার কোন অভিপ্রায় বা উদ্দেশ্য নেই বলে সাফ জানিয়ে দেন। অনন্ত জলিলের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।

বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ আমার প্রতি আপনাদের ভালোবাসায় আমি চির কৃতজ্ঞ।

বন্ধুরা, আমি কখনো রাজনীতি করিনি এবং করবও না। কারণ রাজনীতির জন্য আমি নই।

আপনারা সবাই জানেন, আমি একজন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা মাত্র।

আমার প্রতি ভক্তগণের ভালবাসার আবেগের কারণে বলেছিল আমাকে মেয়র হিসেবে দেখতে চায়। কিন্তু আমি তা ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি। আবারো স্পষ্টভাবেই বলছি, আমি রাজনীতিতে আসবো না। এমন কি কখনো বিজিএমইএ, বিকেএমইএ এবং চলচিত্র পরিষদের কোনো ইলেকশনও আমি করিনি, সেখানে রাজনৈতিক তো অনেক বড় বিষয়।

এ বিষয়ে পরিষ্কার করার পরও দেশের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় আমার ভুল উদ্ধৃতি ও ছবি দিয়ে মেয়র হওয়ার দৌড় ঝাপ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে আমি বেশ মর্মাহত। অনুরোধ রইলো আমার সাথে কথা না বলে মিথ্যা উদ্ধৃতি প্রকাশ করে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না।

আমি অতি সামান্য একজন মানুষ, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় আপনাদের পাশেই থাকতে চাই। ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়র পদে নির্বাচন নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল

আপডেট সময় ১২:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭