ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

খালেদার দুর্নীতিতে চুপসে গেছেন বিএনপি নেতারা: হাছান মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার দুর্নীতি বিদেশে ধরা পড়ায় বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছে। দলীয় চেয়ারপারসনের দুর্নীতির কারণে বিএনপি নেতাদের মুখে কথা নেই। তাঁরা চুপসে গেছেন।

আজ মঙ্গলবার সকালে জাতীয় তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক লীগ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, সৌদি আরবে দুর্নীতির তদন্তে বেরিয়ে এসেছে খালেদা জিয়া এবং জিয়া পরিবারের সদস্যদের সৌদি আরবসহ ১২টি দেশে অবৈধ সম্পদ আছে। এখন এই খবরে বিএনপি নেতারা চুপসে গেছেন। ফখরুল ইসলাম আলমগীরের মুখেও কোনো কথা নেই। তিনি কী বলবেন বুঝতে পারছেন না। তিনি বলেন, যে সম্পত্তিগুলোর কথা বের হয়ে এসেছে, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে ওই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হোক। সেসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রীত অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনা হোক।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে নির্বাচন কমিশন অনেক সুবিধা দিয়েছে এবং দিচ্ছে। নির্বাচনী প্রচারণায় বিএনপির সাবেক মন্ত্রীরা যেতে পারেন, এমনকি খালেদা জিয়ার যাওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই। অথচ আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য সেখানে গিয়ে প্রচার চালাতে পারেন না। এটি কি আওয়ামী লীগের প্রতি বিমাতাসুলভ আচরণ না?

হাছান মাহমুদ বলেন, বিএনপি যেমন একটি রাজনৈতিক দল, তেমনই আওয়ামী লীগও একটি রাজনৈতিক দল। নির্বাচনে তারা যেমন একটি পক্ষ আওয়ামী লীগও একটি পক্ষ। এ অবস্থায় সংবিধান থেকে এক চুলও ব্যত্যয় ঘটানো যাবে না। সংবিধানে যা আছে, ঠিক সেভাবে নির্বাচন হতে হবে। সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে হাছান মাহমুদ বলেন, তিনি গণতন্ত্রের মানসপুত্র ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রচণ্ড বিশ্বাস করতেন। তিনি কখনো অন্দরের রাজনীতি করেননি। তিনি প্রথমে শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছেন। রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ আবদুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক, বলরাম পোদ্দার, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

খালেদার দুর্নীতিতে চুপসে গেছেন বিএনপি নেতারা: হাছান মাহমুদ

আপডেট সময় ০১:৩০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭