ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

‘অন্তর জ্বালা’ নামটি আমার দেয়া : পরীমণি

আকাশ বিনোদন ডেস্ক:

ছবির নামকরণে পেছনে কত কাহিনী-ই না লুকিয়ে থাকে। অনেক সময় ছবির শ্যুটিং, পোস্ট প্রোডাকশনের কাজও শেষ হয়ে যায় কিন্তু নাম কী হবে তা ঠিক করে উঠতে পারেন না পরিচালক বা প্রযোজক। তাকে সাহায্য করতে আশেপাশের অনেকেই এগিয়ে আসেন।

‘অন্তর জ্বালা’ ছবিটির নামকরণের ক্ষেত্রেও নাকি এমনটাই হয়েছে। কাহিনী ও চিত্রনাট্য পড়ার পর ছবিটির নামকরণ করেছিলেন নায়িকা নিজেই। এমনটাই জানালেন অভিনেত্রী পরীমণি। তিনি বলেন, কাহিনী পড়ার পর চোখের সামনে পুরো ক্যারেক্টারটা ভেসে উঠেছিল। তখনই নামটা মাথায় আসে। সঙ্গে সঙ্গে নাম দিই ‘অন্তর জ্বালা’। শেষ পর্যন্ত এই নামের বড় পর্দায় উঠতে যাচ্ছে ছবিটি। ‘

পরী আরও বলেন, এর আগে ‘আপন মানুষ’ ছবিটির নামকরণও আমি করেছিলাম।

দর্শকরা সেটার স্বার্থকতা খুঁজে পেয়েছিল। আশা করি ‘অন্তর জ্বালা’র ক্ষেত্রেও নামকরণের স্বার্থকতা থাকবে।

আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘অন্তর জ্বালা’। ১৭৫টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। হল সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পরিচালক মালেক আফসারী নিজেই।

মালেক আফসারী পরিচালিত ২৪তম চলচ্চিত্র এটি। ছবিটি পরিবেশনা করছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। জায়েদ-পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

‘অন্তর জ্বালা’ নামটি আমার দেয়া : পরীমণি

আপডেট সময় ০৬:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭