ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর দুই হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের সেই ঘটনার পাঁচ বছর পর মুখ খুললেন মামুনুল হক আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ প্রাণ গেল চারজনের এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

রংপুর সিটি নির্বাচনে জমজমাট প্রচারণা

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা। মঙ্গলবার সকালে নিজ নিজ এলাকায় প্রচারণায় অংশ নিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নগরী। আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রচারণায় নামেন নগরীর কুকরুল এলাকায়, বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা নগরীর সাতমাথা আর জাতীয় পার্টির প্রার্থী নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায়।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির প্রার্থী। বিষয়টি কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান মোস্তফা। বলেন, ঝন্টু তার প্রচারপত্রে জাতীয় পার্টিকে ভোট না দেয়ার আহবান জানিয়েছেন। যা স্পষ্টভাবেই নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ।

এ নিয়ে আওয়ামীলীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রংপুর রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার দৈনিক আকাশকে বলেন, এখনো আমার হাতে কোনো অভিযোগ এসে পৌঁছেনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

গতকাল সোমবার দিনভর সাত মেয়র প্রার্থীসহ ২৮৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে কমিশন। আগামী ২১ ডিসেম্বর ভোট হবে। এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে তিন লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই দেশ

রংপুর সিটি নির্বাচনে জমজমাট প্রচারণা

আপডেট সময় ০১:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭