ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দলে ফিরছেন ‘বিতর্কিত’ স্টোকস-হেলস!

আকাশ স্পোর্টস ডেস্ক:

দলে ফিরতে চলেছেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার বেন স্টোকস এবং তার সতীর্থ অ্যালেক্স হেলস।  ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ দলে আসন্ন ওয়ানডে সিরিজে এই দুই তারকাকে দেখা যেতে পারে।

এর আগে ব্রিস্টলে মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ স্কোয়াড থেকে ছিটকে পড়েছিলেন এ দুই ক্রিকেটার।

জানা গেছে, দ্বিতীয় টেস্টের পরই ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করবে ইসিবি। তার আগে বোর্ডের একাধিক সূত্র থেকে জানানো হয়, স্টোকস আর হেলস দু’জনকেই স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলে বাজে এক ঘটনায় জড়িয়ে পড়েন স্টোকস। নাইটক্লাবের বাইরে মদ্যপ অবস্থায় একজনকে অন্তত ১৫টি ঘুষি মারেন তিনি। এ ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে অভিযুক্ত স্টোকসকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয় তদন্তের স্বার্থে আবারও ডাকা হবে।

এমন ঘটনায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় ইংল্যান্ড শিবিরে। তাকে বাদ দেওয়া হয় অ্যাশেজের ইংলিশ দল থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

দলে ফিরছেন ‘বিতর্কিত’ স্টোকস-হেলস!

আপডেট সময় ০৯:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭