ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিদানের উপর চটেছেন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের মৌসুমটা ভাল যাচ্ছে না রিয়াল মাদ্রিদের।  শুরু থেকেই হার-ড্র নিত্য সঙ্গী হয়ে আছে তাদের।  লা লিগায় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রোনালদো-বেনজেমারা।   এছাড়া দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোও গোল খরায় ভুগছেন।  এমন পরিস্থিতিতে বিলবাওয়েও মাঠে ড্র নিয়ে ফিরতে হয়েছে জিদান শিষ্যদের।

লস ব্লাঙ্কোজরা লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে।  আর লিগে এমন অবস্থানের জন্য কর্তৃপক্ষের ওপর বেজায় খেপেছেন প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো।

গেলো ম্যাচেও রিয়ালের মাঝ মাঠের সামনে শূন্যতা দেখা গেছে। আলভারো মোরাতার স্থান কেউ পূরণ করতে পারেননি। তিনি থাকাকালে ওই স্থান নিয়ে চিন্তা করতে হতো না। বলের যোগান পেয়ে দলকে একের পর এক সাফল্য এনে দিতেন রোনালদো।

অথচ ফর্মের তুঙ্গে থাকা সেই মোরাতাকেই চেলসির কাছে বিক্রি করে দিয়েছে ক্লাবটি।

অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে যেতে চাননি স্প্যানিশ মিডফিল্ডার। একরকম তাকে যেতে বাধ্য করা হয়েছে। এর সব কলকাঠি নেড়েছেন জিনেদিন জিদান।

স্বাভাবিকভাবেই রোনালদোর রোষাণলে পুড়েছেন রিয়াল কোচ। সিআরসেভেনের অভিযোগ, নিজের পছন্দের খেলোয়াড়কে খেলাতেই মোরাতাকে বিক্রি করতে কর্তৃপক্ষকে প্ররোচিত করেছেন জিদান। তার কারণেই দলের আজ এ বেহাল দশা! তিনি রিয়ালের দলীয়ভাবে খেলার বৃত্ত ভেঙে ফেলছেন!

গেলো মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ ম্যাচে ২০ গোল করেন মোরাতা। চেলসিতে গিয়েও সেই ফর্ম ধরে রেখেছেন তিনি।   সেখানে ২০ ম্যাচে করেছেন ১০ গোল। তার ডানায় ভর করে লিগেও প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে চেলসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জিদানের উপর চটেছেন রোনালদো

আপডেট সময় ০৭:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭