ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোমল পানীয় ব্যবহার করুন ব্যতিক্রমী ৫ কাজে

আকাশ নিউজ ডেস্ক:

খেতে ভীষণ সুস্বাদু কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিকিৎসকরা বারবার এই কথাটিই বলে আসছেন কোমল পানীয় সম্পর্কে। সবকিছু জেনেও আমরা প্রতিদিন এই কোমল পানীয় পান করছি। নিয়মিত কোমল পানীয় পান করলে তা পরবর্তীতে শরীরে নানা অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে এই কোমল পানীয়র রয়েছে কিছু উপকারী দিক। জেনে নিন দৈনন্দিন কাজে এর ব্যতিক্রমী কয়েকটি ব্যবহার-

হাঁড়ি পরিষ্কার করতে
রান্না করতে গিয়ে শখের হাঁড়ি পুড়ে গেছে? নানা রকম চেষ্টা করেও পোড়া দাগ তুলতে পারছেন না। তাই নিয়ে যদি মন খারাপ হয় তবে দ্বারস্থ হতে পারেন কোমল পানীয়র। পাত্রে কালো রঙের যেকোনো কোমল পানীয় ঢেলে কিছুক্ষণের জন্য রেখে দিন। পোড়া দাগ দূর হবে নিমিষেই!

বারবিকিউ সস তৈরিতে
শীত চলে এসেছে। এসময় বাড়ির ছাদে বারবিকিউ পার্টি করেন অনেকেই। এই বারবিকিউ এর সস তৈরিতে অনায়াসে ব্যবহার করতে পারেন কোমল পানীয়। এই বিষয়টি নিশ্চয়ই আগে জানা ছিল না?

Cold-Drinks

মার্কার পেনের দাগ দূর করতে
শখের জামা কিংবা বিছানার চাদরে অসাবধানতাবশত মার্কারের দাগ লেগে যেতেই পারে। আর এই দাগ এমনই নাছোড়বান্দা যে কিছুতেই উঠতে চায় না। এক্ষেত্রেও আপনাকে সাহায্য করবে কোমল পানীয়। দাগযুক্ত কাপড়টি কোমল পানীয়র মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে দিন। মার্কারের দাগ উধাও হয়ে যাবে।

চুলের যত্নে
শুনে নিশ্চয়ই অবাক লাগছে? অবাক করা ব্যাপার হলেও সত্যি যে কোমল পানীয় আপনার চুলের যত্নে সহায়ক হতে পারে। এতে উপস্থিত ফসফরিক এসিড চুলের যত্নে বেশ উপকারি। চুলের প্রাণহীনতা, অনুজ্জ্বলভাব দূর করতে আজই ট্রাই করতে পারেন কোমল পানীয়।

উর্বরতা
মাটির উর্বরতা বাড়াতেও কোমল পানীয় বেশ সহায়ক। গাছের দ্রুত বৃদ্ধির জন্য মাঝে মাঝে গাছের গোড়ায় কোমল পানীয় ঢালতে পারেন। খরচটা যদিও একটু বেশিই হয়ে যাবে!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোমল পানীয় ব্যবহার করুন ব্যতিক্রমী ৫ কাজে

আপডেট সময় ১১:৪৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭