ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম দর্শনেই চমকে দিলেন জিত

আকাশ বিনোদন ডেস্ক:

কলকাতার সুপারস্টার জিতের জন্মদিন ছিলো ৩০ নভেম্বর। বিশেষ এই দিনটিতে ভক্তদের সারপ্রাইজ দিলেন নায়ক। বলা-কওয়া নেই, হাজির হলেন তিনি গিফট নিয়ে। পছন্দের তারকার কাছ থেকে এমন উপহার পেয়ে ভীষণই খুশি অভিনেতা জিতের ফ্যানরা।

কী সেই গিফট? নিজের জন্মদিনে জিৎ প্রকাশ করলেন তার পরবর্তী ছবি ‌‌‘ইন্সপেক্টর নটি কে’র ফার্স্ট লুক পোস্টার। সেখানে দেখা গেছে অ্যাকশান মুডে থাকা জিৎকে। প্রথম দর্শনেই অনুমান করা যাচ্ছে বেশ জমে উঠবে ছবির গল্প।

গেল শুক্রবার সকালেই প্রকাশ পেয়েছে দেবের ‘আমাজন অভিযান’র বহু প্রত্যাশিত ট্রেলার। ঠিক তার আগের দিন একই সময়ে মুক্তি পায় জিতের ‘ইন্সপেক্টর নটি কে’র পোস্টার। দুই নায়কের ভক্তরা তাই বেশ ফুরফুরা মেজাজে রয়েছেন। দেদারছে তারা শেয়ার করছেন প্রিয় নায়কের পোস্টার ও ট্রেলার।

সবকিছু ঠিক থাকলে নতুন বছরের জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে জিতের ‘ইন্সপেক্টর নটি কে’। ছবিটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা অশোক পাতি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্মওয়ার্ক। এই ছবিতে জিতের নায়িকা বাংলাদেশের নুসরাত ফারিয়া।

চলতি বছরের ২৩ আগস্ট থেকে জিৎ-ফারিয়ার এই ছবির শুটিং শুরু হয়েছিল। ইতালি, থাইল্যান্ড ও ইন্ডিয়ার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়। রোমান্টিক কমেডি ধাঁচের গল্পের ছবি ‘ইন্সপেক্টর নটি কে’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম দর্শনেই চমকে দিলেন জিত

আপডেট সময় ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭