ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

যুদ্ধ ছাড়াই ভারতে ১৬০০ সেনার মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জঙ্গি দমন বা সীমান্ত সংঘর্ষ নয়, আত্মহত্যা, দুর্ঘটনা বা অসুস্থতার কারণেই বেশি মৃত্যু হয় ভারতীয় সামরিক বাহিনীতে। পরিসংখ্যান বলছে, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা বা অন্য কোনও কারণে বছরে প্রায় ১৬০০ সেনার মৃত্যু হয়। সম্প্রতি হাতে আসা এক পরিসংখ্যানের ভিত্তিতে এক প্রতিবেদনে এমনটাই জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বছরে প্রায় সাড়ে ৩০০ জওয়ানের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। পাশাপাশি আত্মহননের পথ বেছে নিতে দেখা গিয়েছে ১২০ জনের বেশি জওয়ানকে। এ ছাড়া শারীরিক অসুস্থতার জন্য কর্মরত সেনাদের মধ্যে মৃত্যুর হারও অনেকটাই।

পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০১৪ থেকে এখনও পর্যন্ত তিন বাহিনী মিলিয়ে (সেনা, নৌ, বিমান) সাড়ে ছয় হাজারের বেশি জওয়ানের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিংহভাগ জওয়ান প্রাণ হারিয়েছেন সংঘর্ষ বাদে অন্য কারণে।

টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, যুদ্ধ ক্ষেত্রে জওয়ানদের মৃত্যু হারের থেকে অন্যান্য ক্ষেত্রে মৃত্যু প্রায় ১২ গুণ বেশি। যেমন, চলতি বছর এখনও পর্যন্ত সীমান্ত সংঘর্ষ বা জঙ্গির গুলিতে ৮০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। যেখানে অত্মহত্যা, সড়ক দুর্ঘটনা বা রোগের জন্য মৃত্যু হয়েছে হাজারের বেশি জওয়ানের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

যুদ্ধ ছাড়াই ভারতে ১৬০০ সেনার মৃত্যু

আপডেট সময় ০৬:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭