ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

এত উন্নয়নের পরও কেন বিজয়ী হবো না: তোফায়েল

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে বলেছেন, ‘আমাদের অবস্থান খুবই ভালো, আমরা বাংলাদেশের মানুষের জন্য এত উন্নয়নমূলক কাজ করেছি। এত কাজ করার পরও আমরা কেন বিজয়ী হবো না। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী বিজয়ী হবে এবং সরকার গঠন করবে।’

রবিবার গাজীপুরে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তোফায়েল এসব কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে রবিবার গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল আদর্শ কলেজ মাঠে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ছাত্র-যুব সমাবেশ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তোফায়েল আহমেদ।

তোফায়েল বলেন, ‘আমরা বিএনপিকে বলেছি নির্বাচনে অংশ নেয়ার জন্য। ২০১৪ সালের ৫ জানুয়ারি তারা নির্বাচন না করে তাদের ভুল হয়েছে। আমরা আশা করি এ ভুল বিএনপি আর করবে না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তারা যে চিন্তাভাবনা করছে, তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার এটা কোনোদিন বাস্তবায়ন হবে না এবং এগুলো কোনোদিন আলোর মুখ দেখবে না। সুতরাং নির্বাচন করতে হলে বর্তমান সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করতে হবে, এর বাইরে বিকল্প কিছু নেই।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে বক্তব্য দেন জাহিদ আহসান রাসেল এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এত উন্নয়নের পরও কেন বিজয়ী হবো না: তোফায়েল

আপডেট সময় ০৭:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭