ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা আতঙ্কে সরকার নার্ভাস: আমির খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়া আতঙ্কে সরকার নার্ভাস হয়ে পড়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচনী ফসল ঘরে তুলতে পারবেন না। এটা করতে চাইলে আপনাদেরকে উচ্চমূল্য দিয়ে বিদায় নিতে হবে। তবে আমরা চাই না আপনারা উচ্চমূল্য দিয়ে বিদায় নেন।’

রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হল রুমে ঢাকা জেলা মহিলা দলের কর্মিসভায় তিনি সরকারের উদ্দেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমির খসরু বলেন, ‘একটি অগণতান্ত্রিক দেশে যত বাধা তার চেয়ে বেশি বাধা ও প্রতিবন্ধকতার মাধ্যমে সরকার ক্ষমতা ধরে রেখেছে, দেশে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। এর বড় কারণ হচ্ছে খালেদা জিয়া ও তার জনপ্রিয়তা।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘অনির্বাচিত সরকারের ভাবনা-চিন্তায় সামনে এখন একটি পথ উন্মুক্ত আর সেটি হচ্ছে খালেদা জিয়াকে সাজা দিয়ে আইনের মধ্যে রেখে ক্ষমতা দখল করে রাখা। আমরা চাই আওয়ামী লীগ দেশে স্বাভাবিক রাজনীতি করুক। তবে তার আগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠনের সুযোগ দিতে হবে।’

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সম্পাদিত চুক্তিকে একটি অসমচুক্তি আখ্যা দিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার দেশের মানুষকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার এ চুক্তি ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। এ চুক্তির মাধ্যমে প্রতিবেশীকে খুশি করা হয়েছে। তাই চুক্তির সময় এবং এখন পর্যন্ত রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হয়নি। শুধু তাই নয়, সরকার কেবল বাংলাদেশ বিক্রি করছে না বরং দেশের আত্মাও বিক্রি করে দিচ্ছে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খালেদা আতঙ্কে সরকার নার্ভাস: আমির খসরু

আপডেট সময় ০৫:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭