ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালুর সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী নুর ‘চুক্তি হলেও ইরানে সংঘটিত অপরাধ ভুলে যাওয়া হবে না’:ইসমাইল বাঘাই

কারও কাছে মাথা নত করেননি আনিসুল: আমীর খসরু

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে নেতৃত্বের ক্ষেত্রে সফল দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এই ব্যবসায়ী সব সময় দৃঢ় এবং বলিষ্ঠ ছিলেন। লক্ষ্য অর্জনে কখনো কারও কাছে মাথা নত করেননি।’

শনিবার বনানীর ২৩ নম্বর রোডের বাসায় আনিসুল হকের মরদেহে শেষশ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, ‘সততা ও নিষ্ঠার সঙ্গে স্থানীয় সরকার প্রশাসন কীভাবে চালাতে হয়, তার দৃষ্টান্ত দেখিয়ে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘সাহসিকতার সঙ্গে যেকোনো কাজ কীভাবে করতে হয়, তা আনিসুল হকের মাধ্যমে ঢাকাবাসী দেখতে পেয়েছেন।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও এসময় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

গত বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, উপস্থাপক ও টিভি ব্যক্তিত্ব আনিসুল হক।

শনিবার দুপুরে তার মরদেহ ঢাকায় আনা হয়েছে। বিমানবন্দর থেকে প্রথমে আনিসুল হকের মরদেহ নেয়া হয় তার বনানীর বাসায়। পরে আর্মি স্টেডিয়ামে নেয়া হয় আনিসুল হকের মরদেহ। সেখানে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে ছেলের কবরে সমাহিত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

কারও কাছে মাথা নত করেননি আনিসুল: আমীর খসরু

আপডেট সময় ০৩:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭