ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

ব্যক্তিজীবনেও আমি আনিসুলের কাছে ঋণী: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে নিয়ে স্মৃতিচারণ করে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমি ব্যক্তিজীবনেও আমি তাঁর কাছে ঋণী।

শনিবার দুপুরে আনিসুল হকের মরদেহ লন্ডন থেকে দেশে আসার পর তার বনানীর ২৩ নম্বর রোডের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাণিজ্যমন্ত্রী এই কথা বলেন। এর আগে বিমানবন্দরে আনিসুল হকের মরদেহ গ্রহণ করতে তিনিও সেখানে উপস্থিত ছিলেন।

আনিসুল হক সব কর্মকাণ্ডে দক্ষ ছিলেন এমন মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, ১৯৯৬ সালের নির্বাচনের আগে তিনি টেলিভিশনে ‘সবিনয় জানতে চাই’ নামের অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী, আমিসহ তিনজন ছিলাম। সেখানে তিনি আমাদের একের পর এক প্রশ্ন করেছিলেন। তিনি একজন দক্ষ সংগঠন, ব্যবসায়ী। বিপদে আপদে তার কাছে গেলে তিনি সবাইকে সাধ্যমত সহযোগিতা করতেন। ব্যবহার ছিল অমায়িক। সবাইকে আপন করে নিতেন সামান্য সময় লাগত।

আনিসুল হক তার খুব প্রিয় ছিলেন জানিয়ে তোফায়েল আহমদ বলেন, তার মানবিক গুণ, সততা ও যোগ্যতা ছিল। তার শূন্যতা পূরণ হবার নয়। যতদিন ঢাকা মহানগর থাকবে ততদিন তিনি সবার মনে বেঁচে থাকবেন। আমি ব্যক্তিগতভাবে তার কাছে ঋণী। আমি যখন বিভিন্ন সময় জেলে ছিলাম তিনি তখন আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

ব্যক্তিজীবনেও আমি আনিসুলের কাছে ঋণী: তোফায়েল

আপডেট সময় ০২:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭