ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালুর সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী নুর ‘চুক্তি হলেও ইরানে সংঘটিত অপরাধ ভুলে যাওয়া হবে না’:ইসমাইল বাঘাই

উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার মধ্যমে তাদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার প্রয়াস চালিয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

আগামীকাল ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা জানান। প্রধানমন্ত্রী জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৭ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

বাণীতে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি সংস্থাসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘প্রতিবন্ধীরা আমাদেরই আপনজন। টেকসই ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে এবং তাঁদের ক্ষমতায়িত করে সকল ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথকে প্রসারিত করতে আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের গুরুত্ব দেয়া হয়েছে। যেখানে কাউকে পেছনে ফেলে বা বাদ দিয়ে নয়’ সকলকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।’

ইতোমধ্যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩ পাস এবং আইনসমূহের বিধিও প্রণয়ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সারাদেশে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। সরকারি চাকুরিতে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭