ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যাটরিনা কাইফের সঙ্গে আরও ‘ঘনিষ্ঠ’ সালমান

আকাশ বিনোদন ডেস্ক:

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ফের সালমান খানের কাছাকাছি আসতে শুরু করেছেন ক্যাটরিনা কাইফ। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ের সময় সেই জল্পনা বাড়ে। শোনা যায়, এবার নাকি আবার ক্যাটের আরও কাছাকাছি আসছেন সলমন খান।

এ বিষয়ে সালমান বা ক্যাটরিনা কোনও মন্তব্য না করলেও, প্রায়শই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। সম্প্রতি সালমানের বোন অর্পিতা খান শর্মার জন্মদিনে ক্যাটের সঙ্গে যখন সালমান খান সেখানে পৌঁছন, সেখানে হাজির ছিলেন ইউলিয়াও। যার ফলে বি টাউনের জল্পনার মাত্রা আরও বেশি করে চড়তে শুরু করে। কিন্তু এবার সালমান-ক্যাটরিনার যে ছবি প্রকাশ্যে এল, তা দেখে চোখে ফেরানো আসলেই মুশকিল।

সম্প্রতি একটি ম্যাগাজিনের ফটোশুটে ‘ঘনিষ্ঠ’ অবস্থায় দেখা যায় সালমান এবং তার সাবেক বান্ধবীকে। ব্ল্যাক শার্ট এবং ডেনিম জিনসে সালমানের সঙ্গে ক্যাটরিনার ‘পারফেক্ট ম্যাচ’ বলেই অনেকে সেই ছবি দেখে মন্তব্য করেন।

২২ ডিসেম্বর মুক্তি পাবে পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’। কিন্তু, সিনেমা মুক্তির আগে যেভাবে সালমান-ক্যাটরিনার রসায়ন নিয়ে আলোচনা হচ্ছে, তাতে মুক্তির আগেই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে পারদ চড়ছে বলে মন্তব্য করছেন অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যাটরিনা কাইফের সঙ্গে আরও ‘ঘনিষ্ঠ’ সালমান

আপডেট সময় ০৫:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭