ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

শাহরুখ-আনুশকার সিনেমার ট্রেইলার প্রকাশ

অাকাশ বিনোদন ডেস্ক:

বলিউড কিং শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা অভিনীত পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজাল। এরই মধ্যে সিনেমাটির বিভিন্ন প্রোমো ও মিনি ট্রেইলার প্রকাশ করা হয়েছে। এবার সিনেমাটির ট্রেইলার প্রকাশ করলেন নির্মাতারা।বিভিন্ন প্রোমো থেকে আগেই জানা গিয়েছে, সিনেমাটিতে পাঞ্জাবি যুবক হ্যারির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। সিনেমায় তিনি একজন ট্যুরিস্ট গাইড। অন্যদিকে একটি গুজরাটি মেয়ের চরিত্রে দেখা যাবে আনুশকাকে। সিনেমায় তার নাম সেজাল।

তিন মিনিটের এই ট্রেইলারে শাহরুখ-আনুশকার মধ্যে মান অভিমান, প্রেম, বিরহ দেখা গেছে। নিজের বাগদানের আংটি হারিয়ে বিপাকে পড়ে সেজাল। আংটি খোঁজার জন্য তার দরকার একজন ট্যুরিস্ট গাইড। এ সময় তার সঙ্গে দেখা হয় হ্যারির। তিনি বারবার সেজালকে আংটি খোঁজার ব্যাপারে নিরুৎসাহিত করতে থাকেন। কিন্তু সেজাল থেমে থাকার পাত্রী নন। এদিকে সেজালের বাগদানের আংটি খুঁজতে গিয়ে নিজের ভালোবাসা ও সম্পর্কের বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারে হ্যারি। অন্যদিকে হ্যারির সংস্পর্শে এসে স্বাধীনতা, নিরাপত্তা ও প্রশান্তি খুঁজে পায় সেজাল। এক সময় দুজনের মধ্যে তৈরি হয় ভালোবাসা। আমস্টার্ডাম, প্রাগ, বুদাপেস্ট, লিসবনের মনোরম পরিবেশে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে।

জব হ্যারি মেট সেজাল সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। এ নির্মাতার সঙ্গে প্রথম সিনেমা হলেও এটি শাহরুখ-আনুশকা জুটির তৃতীয় সিনেমা। এর আগে রব নে বানাদি জোড়ি ও জব তাক হ্যায় জান সিনেমায় দেখা গেছে তাদের। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলের ছুরিকাঘাতে বাবা-মা খুন

শাহরুখ-আনুশকার সিনেমার ট্রেইলার প্রকাশ

আপডেট সময় ১১:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭