ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বামদের হরতাল শেষে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা হরতালকে সফল দাবি করে সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটনোর হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতারা। বৃহস্পতিবার রাজধানীতে ডাকা আধাবেলা হরতাল পালন শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এই হুঁশিয়ারি দেয়া হয়।

ভোর ছয়টা থেকে থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন শেষে দাবি আদায়ে নতুন কর্মসূচিরও ডাক দেন সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। শুক্রবার সারা দেশে মিছিলের ডাক নিয়ে নেতারা বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতের দাবি কমানোর ঘোষণা না এলে শুক্রবার বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

গত ২৩ নভেম্বর বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৩৫ পয়সা করে বাড়ানোর ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন। একে গণবিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে এর প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের ডাক দেয় সিবিপি-বাসদ এবং গণতান্ত্রিক বাম মোর্চা।

সকালে রাজধানীর পুরানা পল্টন, প্রেসক্লাব এবং শাহবাগ এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে বামপন্থীরা। তবে কর্মসূচিতে তেমন সাড়া পাওয়া যায়নি। গুটি কয়েক কর্মী যান চলাচলে তেমন বাধা হয়ে দাঁড়াতে পারেননি। পুলিশ সকাল থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকলেও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি রাজধানীতে। হরতাল শেষে সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘হরতালের এখানেই শেষ নয়, এভাবে চললে গণঅভ্যুত্থানের পথ রচিত হতে পারে। যত দিন মুক্তি না আসবে তত দিন কর্মসূচি দেয়া হবে।’

সরকারি দলের নেতারা উস্কানিমূলক বক্তব্য দেয়ার পরও জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল সফল করেছে দাবি খালেকুজ্জামান দাবি করেন, বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুরোপুরি অযৌক্তিক। তিনি বলেন, ‘বিইআরসিতে (এনার্জি রেগুলেটরি কমিশন) গণশুনানি ছিল দাম কমানোর, কিন্তু লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য দাম বাড়ানো হলো।’

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ হরতালে কিশোরগঞ্জ, খুলনা, গাইবান্ধা, জামালপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে হামলা করা হয়েছে। এই হামলার ঘটনা নজিরবিহীন।’

শাহবাগে হরতাল সমর্থকদের ভয় পাইয়ে দিতে সাউন্ড গ্রেনেড ব্যবহারেরও সমালোচনা হয় সমাবেশ থেকে। সাইফুল ইসলাম বলেন, ‘এটা মগের মুল্লুক নাকি? এভাবে দেশ চলতে পারে না।’ সিপিবি অফিসেও হামলা হয়েছে অভিযোগ করে সাইফুল ইসলাম বলেন, ‘সরকারের এমন অবস্থা হয়েছে যে এখন তারা গাছের পাতা দেখেও ভয় পাচ্ছে।’

সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাজেকুজ্জামান রতন, জলি তালুকদার প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বামদের হরতাল শেষে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭