ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজয়ের মাসে অবসকিওর ব্যান্ডের নতুন অ্যালবাম

আকাশ বিনোদন ডেস্ক:

বিজয়ের মাসের প্রথম দিন প্রকাশ হবে জনপ্রিয় ব্যান্ড অবসকিওরের ১২তম অ্যালবাম। নাম রাখা হয়েছে স্টপ জেনোসাইড।

অ্যালবামটি সিডি আকারে নয়, প্রকাশ হবে শুধু অনলাইনে। এটি অবমুক্ত হবে ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়াও স্পটিফাই, আইটিউনস, সাভন ও গুগল প্লে স্টোরসহ বেশ কিছু অনলাইন প্লাটফর্মে এটি পাওয়া যাবে। এবার কোনো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থাকছে না অ্যালবামটিতে।

অবসকিওরের প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু বলেন, ‘‘স্টপ জেনোসাইড’ গানটি রোহিঙ্গাসহ পৃথিবীর সব গণহত্যার বিরুদ্ধে অবসকিওরের প্রতিবাদ। যথারীতি এতে অবসকিওরের নিজস্ব ঘরানার মেলোডি গানের সম্ভারও থাকছে। আর এবারো কলকাতার কবি অমিত গোস্বামী, বাংলাদেশের তানজিল ও মোস্তফা মাহমুদের রচনায় রয়েছে গান।’’

টিপু আরো বলেন, ‘অবসকিওর প্রতি বছর একটি অ্যালবাম উপহার দেবে বলে শ্রোতাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ বছর ‘স্টপ জেনোসাইড’ সেই প্রতিশ্রুতি রক্ষার একটি দলিল।’ অ্যালবামে গান রয়েছে আটটি। এগুলো হলো হয়তো তোমায়, স্টপ জোনোসাইড, সুচিত্রা সেন, জানি কি জানো না, তুমি ঠিক চলে এসো, বড় একাকী, কৃষ্ণকলি ও আলতাফ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিজয়ের মাসে অবসকিওর ব্যান্ডের নতুন অ্যালবাম

আপডেট সময় ১১:০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭