ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিডিআর বিদ্রোহে সরকার নয়, বিএনপিই লাভবান হয়েছিল: ড. হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

একটি সদ্য সরকার গঠন করা দলকে ক্ষমতা থেকে নামানোর জন্যই বিডিআর বিদ্রোহ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

‌‘এতে কারা লাভবান হয়েছে?’ গতকাল মির্জা ফখরুলের দেয়া বক্তব্যে এমন প্রশ্নের প্রেক্ষিতে ড. হাছান মাহমুদ বলেন, সরকার কিংবা আওয়ামী লীগ নয়, এই ঘটনায় যদি কারো লাভ হয়ে থাকে সেটি বিএনপি ও খালেদা জিয়ার হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

`বিডিআর বিদ্রোহের রায়ের আরো তদন্ত হওয়া প্রয়োজন` গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ড. হাছান বলেছেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে যারা সরাসরি যুক্ত তাদের বিচার হয়েছে। এখন তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদেরও বিচার হওয়া প্রয়োজন।

বিএনপির সম্পৃক্ততার ঘটনা তদন্তের জন্য কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন জানিয়ে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া তিনি বেলা ১২ টার আগে ঘুম থেকে ওঠেন না। অথচ সেদিন তিনি সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে সকাল ৭ টার মধ্যে ক্যান্টনমেন্টের বাসা থেকে কেন বের হয়েছিলেন?

সেদিন খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাসায় রাত্রিযাপন করলেন না? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সেদিন তারেক জিয়ার সঙ্গে খালেদা জিয়ার বহুবার কথা হয়েছিল যা স্বাভাবিক ছিল না। কি কথা হয়েছিল তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, বিশ্বের ১৭৭টি দেশের সৎ রাজনীতিবিদদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান তৃতীয়। এটি দেশ ও জাতির জন্য গৌরবের। অপরদিকে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া এনবিআরকে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। এতেই প্রমাণিত হয়, তার যে ব্ল্যাক মানি ছিল তা দালিলিকভাবে স্বীকার করেছেন। খালেদা জিয়া ক্ষমতায় থাকা কালে দেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিলো। দেশকে দুর্নীতির মহাসাগরে রূপান্তর করেছিলেন বেগম জিয়া।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা শফিকুর বাহার মজুমদার টিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, পরিষদের সভাপতি মোহাম্মদ জিন্নাত আলী জিন্নাহ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিডিআর বিদ্রোহে সরকার নয়, বিএনপিই লাভবান হয়েছিল: ড. হাছান

আপডেট সময় ০৫:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭