ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল কাল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার আধাবেলা হরতাল পালন করবে তিনটি বাম সংগঠন। ওইদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল পালিত হবে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসহ হরতাল ডাকা দলগুলো ইতোমধ্যে কর্মসূচি সফর করতে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামলে দলীয় নেতাকর্মীদের নিয়ে হরতালের সমর্থনে মিছিল করেছে সিপিবি। এই হরতালে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি সমর্থন দিয়েছে।

গত ২৩ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলন করে খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৩৫ পয়সা বাড়ানোর ঘোষণা দেয়। যা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বিইআরসির পক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পাওয়ার পরপরই এদিন সন্ধ্যায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ৩০ নভেম্বর হরতালের ডাক দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।

এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স হরতালের বিষয়টি দৈনিক আকাশকে নিশ্চিত করেন।

প্রিন্স দৈনিক আকাশকে বলেন, ‘২৫ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে যে গণশুনানি হয়েছিল সেখানে আমরা এর বিরোধিতা করি। কারণ বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষ চাপে পড়বে। অথচ কিছু কিছু জায়গায় সংশোধন করা হলে বিদ্যুতের দাম না বাড়িয়েও গ্রাহক পর্যায়ে বিতরণ করা যায়, সেটা আমরা ওখানে উপস্থাপন করেছি।’

সিপিবির এই নেতা বলেন, ‘হঠাৎ করে খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৩৫ পয়সা বাড়ানো হলে সাধারণ জনগণ অতিরিক্ত চাপে পড়বে, এরই প্রতিবাদে আমরা ৩০ নভেম্বর বেলা ২টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়েছি।’

সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়িয়েছিল সরকার। তাতে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বেড়েছিল ২০ টাকা; ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে খরচ বাড়ে কমপক্ষে ৩০ টাকা।

চলতি বছর মার্চে বিভিন্ন খাতে গ্যাসের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছিলেন, গ্যাসের দাম বাড়ায় বিদ্যুতের দামও সমন্বয় করা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে আরেক দফা বিদ্যুতের দাম বাড়ানোর জন্য কমিশন বিদ্যুৎ সংস্থা ও কোম্পানিসমূহের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলা গণশুনানির আয়োজন করে।

সেখানে গ্রাহকদের পক্ষ থেকে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ ভোক্তা পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল কাল

আপডেট সময় ০২:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭