ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

হ্যাঁ আমি চা বিক্রি করতাম কিন্তু দেশ বিক্রি করিনি: নরেন্দ্র মোদী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি চা বিক্রি করলেও দেশ বিক্রি করিনি। গুজরাটের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে গতকাল সোমবার প্রথম দিনের প্রচারণায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বিরোধী কংগ্রেসেরও সমালোচনা করেন।

গতকাল সোমবার সকালে কচ্ছের ‘আশাপুরা মাতা’ মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী মোদী প্রচারাভিযান শুরু করেন। আগামী ৯ এবং ১৪ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে আগামী দু’সপ্তাহে প্রধানমন্ত্রী মোদী ৩০টিরও বেশি নির্বাচনী সভা করবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, এবারের লড়াই উন্নয়ন বনাম পরিবারতন্ত্রের। ‘চা ওয়ালা’ কটাক্ষের জবাবে প্রধানমন্ত্রী মোদী সৌরাষ্ট্রের জনসভায় বলেন, ‘হ্যাঁ আমি চা বিক্রি করতাম। কিন্তু দেশকে বিক্রি করিনি। এভাবে আমার দারিদ্র নিয়ে কটাক্ষ করবেন না’।

তিনি বলেন, ‘আসলে কংগ্রেস আমাকে অপছন্দ করে। কীভাবে একটা দল এতটা নীচে নামতে পারে? হ্যাঁ, দরিদ্র পরিবার থেকে উঠে এসে আমার মতো একজন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এজন্য গোপন করার কিছু তো নেই’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

হ্যাঁ আমি চা বিক্রি করতাম কিন্তু দেশ বিক্রি করিনি: নরেন্দ্র মোদী

আপডেট সময় ০১:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭