ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিডিআর বিদ্রোহে গোয়েন্দা সংস্থা কেন ব্যর্থ জানতে হবে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

‘বিডিআর বিদ্রোহের ঘটনায় কেন গোয়েন্দা সংস্থা ব্যর্থ হলো, সেটি আমাদের জানতে হবে। সুষ্ঠু, নির্মোহ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে।’ আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চক্রান্ত চলছে। দীর্ঘদিন পর গতকাল বিডিআর বিদ্রোহের রায় বেরিয়েছে। রায় সম্পর্কে আমি কিছু বলতে চাই না। কিন্তু রায় সম্পর্কে বিচারকেরা যে পর্যবেক্ষণ দিয়েছেন, সে সম্পর্কে আমি বলতে চাই। এর মধ্যে উনারাই স্বীকার করেছেন, গোয়েন্দা ব্যর্থতা তদন্তের তাগিদ।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এত বড় একটা বিদ্রোহ, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৫৭ জন চৌকস, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। কখন ঘটেছে, যখন সবে একটি নতুন সরকার গঠন করা হয়েছে। তার পরপরই এটা ঘটেছে। এর উদ্দেশ্য কী ছিল? শুধুই কি সরকারকে ব্যর্থ করে দেওয়া, নাকি বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা? ৫৭ জন সেনা কর্মকর্তা আমাদের মুক্তিযুদ্ধেও খোয়াতে হয়নি। এ ৫৭ জনকে হত্যা করে কে, কারা সবচেয়ে বেশি লাভবান হলো? যারা বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থাকে ভেঙে দিতে চাইল, যারা সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চাইল। এ বিষয়গুলো আমাদের অবশ্যই সুষ্ঠু, নির্মোহ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘কেন গোয়েন্দা সংস্থা ব্যর্থ হলো, সেটা আমাদের জানতে হবে। কেন সেদিন দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো না? কেন সেদিন সিদ্ধান্ত নিতে ঘণ্টার পর ঘণ্টা সময় অতিবাহিত করতে হলো?’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি কাউকে দোষারোপ করতে চাই না। কিন্তু এর তো কোনো সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত হয়নি। এমনকি সেনাবাহিনীর যে তদন্ত, সেটাও এখন পর্যন্ত প্রকাশিত হলো না। আরেকটি যে তদন্ত কমিটি করা হয়েছে, সেটারও পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আসেনি। এ জিনিসগুলো আমাদের জানার অধিকার আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিডিআর বিদ্রোহে গোয়েন্দা সংস্থা কেন ব্যর্থ জানতে হবে: ফখরুল

আপডেট সময় ০১:২২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭