ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান

যত ষড়যন্ত্র হোক নির্বাচনে অংশ নেবে বিএনপি: খন্দকার মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ষড়যন্ত্র করে বিএনপিকে দূরে রাখা হয়েছিল। তবে ৫ জানুয়ারি নির্বাচন আর আগামী একাদশ নির্বাচন এক নয়। নদীর পানি অনেক গড়িয়েছে, বেগম জিয়া ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না এবং হতে দেয়া যাবে না। আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে।

যতই ষড়যন্ত্র করা হোক না কেন, খালেদা জিয়ার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। সরকার যদি ৫ জানুয়ারি মতো নির্বাচন করার চেষ্টা করে এবং গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় তাহলে জনগণ তাহলে রাস্তায় নেমে তাদের ভোট ও গণতান্ত্রিক অধিকার উদ্ধার করবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মহিলা দল আয়োজিত ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, শাম্মী আকতার, রাজিয়া আলিম প্রমুখ।

মোশাররফ হোসেন বলেন, সরকার বড় গলায় ঘোষণা করেছিল যে, রাজনীতিতে বিএনপির অস্তিত্ব নেই। কিন্তু তারা দেখেছে, বেগম জিয়া দেশে আসার পর রাস্তায় গণজোয়ার, কক্সবাজার ও ১২ নভেম্বরের সমাবেশে জনস্রোত বয়ে গিয়েছিল। বিএনপির প্রতি মানুষের এই সমর্থন দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অনেকবার বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে। ১/১১-তে তারেক রহমানকে জেলে ঢুকিয়ে রিমান্ডের নামে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। খালেদা জিয়াকে জেলে নিয়ে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে।

এর ধারাবাহিকতায় সরকার ও তার মন্ত্রীরা খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাচ্ছে। তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না। এভাবে বিএনপিকে রাজনীতি শূন্য করার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

যত ষড়যন্ত্র হোক নির্বাচনে অংশ নেবে বিএনপি: খন্দকার মোশাররফ

আপডেট সময় ১২:৩৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭