ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক জন। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।

হতাহতরা হলেন- হরিহরা নতুনপাড়ার মৃত মোহন মন্ডলের ছেলে রতন মন্ডল (৩৫) ও পুরাতনপাড়ার মৃত মনছুর মন্ডলের ছেলে ওয়াজ মন্ডল (৫৫)। এ ঘটনায় নিহত ওয়াজ মন্ডলের ছেলে আকিদুল মন্ডল আহত হয়ে ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

শৈলকুপার থানার ওসি আলমগীর হোসেন জানান, শুক্রবার সকালে হরিহরা মাঠে পাট জাগ দিতে যায় কৃষক রতন মন্ডল, ওয়াজ মন্ডল ও তার ছেলে আকিদুল মন্ডল। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় রতন মন্ডল ও ওয়াজ মন্ডল। আহত হয় ওয়াজ মন্ডলের ছেলে আকিদুল মন্ডল। মাঠে থাকা অন্যান্য কৃষকরা আহত আকিদুলকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতালে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট সময় ০২:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭