ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছন্দ হারিয়ে ফেলেছে খুলনা!

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগের ম্যাচেই এই আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ (২১৩) দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল খুলনা টাইটান্স। স্বাগতিক চিটাগং ভাইকিংসকে এক প্রকার উড়িয়েই দিয়েছিল সেদিন তারা। একদিন পরই সেই খুলনা যেন ছন্দ হারিয়ে ফেলেছে। এক কথায় ছন্দপতন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের নিয়ন্ত্রীত বোলিংয়ের সামনে ১৮.২ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে কুমিল্লার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ১১২ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা টাইটান্স। ওভারের চতুর্থ বলে রিলে রুশোকে সাজঘরে ফেরান কুমিল্লার স্পিনার মেহেদী হাসান। কোন রান না করেই রুশো ফিরে যান সাজঘরে। আরেক ওপেনার নাজমুল হাসান শান্ত ফেরেন ৮ রান করে।

আগের ম্যাচে সবার নজর কেড়ে নেয়া অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব আজ করেন মাত্র ৮ রান। আর ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পাওয়া নিকোলাস পুরান করেন ৭ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন।

খুলনার হয়ে সর্বোচ্চ ২৪ বলে ২৪ রান করেন আরিফুল হক। যাতে ছিল একটি মাত্র চারের মার। আর দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৪ রান। খুলনার আরেক হার্ড হিটার কার্লোস ব্র্যাথওয়েটও ছিলেন আজ ব্যর্থ। ১৪ বলে ১৩ রান করে তিনিও সাজঘরে ফেরেন।

তবে শেষ দিকে কাইল অ্যাবোটের ১৬ আর শফিউলের ১৬ রান খুলনাকে ১০০ রান পার করতে সাহায্য করে। কুমিল্লার বোলারদের মধ্যে আল-আমিন ও শোয়েব মালিক ৩টি করে উইকেট নেন। মেহদী, ব্র্যাভো, হাসান আলি এবং সাইফউদ্দিন একটি করে উইকেট নিয়ে সন্তুষ্ট ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছন্দ হারিয়ে ফেলেছে খুলনা!

আপডেট সময় ০৮:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭