ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছোটভাইয়ের স্ত্রীর পর এবার নিজের স্ত্রীকে হত্যা করে আত্মসমর্পণ

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোণার আটপাড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত হচ্ছেন উপজেলার সুখারী গ্রামের জামাল উদ্দিন সরকারের স্ত্রী ও একই গ্রামের আব্দুল আজিজের মেয়ে রুমা আক্তার (৩৫)।

এর আগে ২০০৭ সালের ৭ নভেম্বর জামাল উদ্দিন তার ছোটভাই জালাল উদ্দিনের স্ত্রী জহুরা খাতুনকে হত্যা করে থানায় এসে আত্মসর্মপণ করেছিলেন। ওই হত্যা মামলায় কয়েক বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসেন জামাল উদ্দিন।

সোমবার রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময়ে স্ত্রীকে খুন করার পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে থানায় এসে হত্যার দায় স্বীকার করেন স্বামী। আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) এটিএম মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপপরিদর্শক জানান, জামাল উদ্দিনের সাথে স্ত্রী রুমার প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। গতকাল রাতে মশার কয়েল নিয়ে তর্ক হয় দুইজনের মধ্যে। এর জেরে রাতে ঘরের মধ্যে রুমাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন জামাল উদ্দিন। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

ছোটভাইয়ের স্ত্রীর পর এবার নিজের স্ত্রীকে হত্যা করে আত্মসমর্পণ

আপডেট সময় ০৩:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭