ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

আমির খানের সঙ্গে অভিনয় করতে চান মিস ওয়ার্ল্ড মানুষী

আকাশ বিনোদন ডেস্ক:

মানুষী চিল্লার। সৌন্দর্য্য ও বুদ্ধিমত্তা দিয়ে বিশ্ব জয় করেছে ভারতের হরিয়ানার এই মেয়ে।

মুম্বাই বিমানবন্দরে পেয়েছেন গ্র্যান্ড ওয়েলকাম। পুরো ভারত তার প্রশংসায় মুখর। কিন্তু অবধারিতভাবেই প্রশ্নটা এসে গেল, এবার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলিউড? তবে জবাবটাও বেশ চমৎকারভাবে দিলেন এ বিশ্বসুন্দরী।   জানিয়ে দিলেন বলিউডে কার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে চান তিনি।   মানুষী জানিয়ে দিলেন আমির খানের কাজ সবচেয়ে ভাল লাগে তাঁর। মিস্টার পারফেকশনিস্টের সঙ্গেই অভিনয় করতে চান। কারণ আমিরের সিনেমায় সমাজের নানা সমস্যা সুন্দরভাবে তুলে ধরা হয়। তাতে বাস্তবের স্পর্শ থাকে। এমন কাজই ভবিষ্যতে করতে চান তিনি।

বলিউডে বিশ্বসুন্দরীদের আসা নতুন নয়। সাফল্যের নজিরও কম নেই। জ্বলজ্যান্ত প্রমাণ সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই বচ্চন। এখনও গ্ল্যামার জগতে ঐশ্বর্যের চাহিদা কম নেই। প্রিয়াঙ্কা চোপড়াও সাফল্যের শীর্ষে। বলিউডের পর এখন হলিউডেও নিজের জাত চিনিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। প্রিয়াঙ্কাই মানুষীর সবচেয়ে পছন্দের অভিনেত্রী। তাঁর মতোই কাজ করতে চান তিনি। সেই সঙ্গে সমাজে নারীর ও শিশুদের কল্যাণের জন্যও কাজ করে যেতে চান। সরকার চাইলে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ আন্দোলনেও শামিল হতে আপত্তি নেই বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

আমির খানের সঙ্গে অভিনয় করতে চান মিস ওয়ার্ল্ড মানুষী

আপডেট সময় ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭